আগস্ট ৩০, ২০২৬, ১২:১১ এএম
প্রযুক্তি বিশ্বে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আয়োজিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত লঞ্চ ইভেন্টে নতুন আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করা হতে পারে বলে জানা গেছে।নতুন এই সিরিজের পাশাপাশি ফোল্ডেবল আইফোন নিয়ে আসার গুঞ্জনও প্রযুক্তি বাজারে বেশ আলোচিত হচ্ছে।
এবারের এই ইভেন্টটি অ্যাপলের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ১ সেপ্টেম্বর টিম কুকের স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর জন টার্নাসের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান। নতুন আইফোন ১৮ সিরিজের প্রিমিয়াম সংস্করণ হিসেবে বাজারে আসছে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স। দুটি ফোনেই নতুন প্রজন্মের প্রসেসর ও উন্নত র্যাম ব্যবহারের কথা রয়েছে।
প্রো ও প্রো ম্যাক্স মডেলে ডিসপ্লে আকারে কিছুটা ভিন্নতা থাকলেও উভয় ডিভাইসেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা মডিউল থাকছে। স্টোরেজ কনফিগারেশনের দিক থেকেও প্রো ম্যাক্স মডেলে সর্বোচ্চ দুই টেরাবাইট পর্যন্ত সংস্করণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যাটারি সক্ষমতা ও ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি।অ্যাপলের এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন