সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে অসুস্থ দম্পতির পাশে সাংবাদিক রশিদুল ইসলাম টিপু

আমিনুল ইসলাম

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৯:০২ পিএম

কাহারোলে অসুস্থ দম্পতির পাশে সাংবাদিক রশিদুল ইসলাম টিপু

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশানপুর গ্রামের অসুস্থ ও অসহায় ভবেশ চন্দ্র রায় এবং নিরু রানী রায়ের পাশে দাঁড়িয়েছেন গণমাধ্যমকর্মী রশিদুল ইসলাম টিপু। তিনি একটি বেসরকারি অনলাইন টেলিভিশন নজর টিভি-চব্বিশের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি গণমাধ্যমে অসহায় এই দম্পতির চরম দুরবস্থা ও মানবিক সহায়তার আকুল আবেদন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

খবরটি নজরে আসার পরপরই তিনি ব্যক্তি উদ্যোগে পরিবারটির জন্য প্রায় এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে সরাসরি তাদের বাড়িতে ছুটে যান। সহায়তা হিসেবে পরিবারটির হাতে চাল, ডাল, ভোজ্যতেল, আটা ও সাবানসহ দৈনন্দিন জীবনের নানা দরকারি সামগ্রী তুলে দেওয়া হয়। হঠাৎ এই মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায়। 

তারা এই সময় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে একটি অসহায় পরিবারের পাশে এভাবে সরাসরি এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদন যে সমাজের পিছিয়ে পড়া ও বিপন্ন মানুষের বাস্তব সহায়তায় কার্যকর ভূমিকা রাখতে পারে, এই ঘটনা তারই একটি দৃষ্টান্ত।