মে ১৯, ২০২৬, ১১:৫১ এএম
সারাদেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল ১১টার পর রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিন দিনব্যাপী বিশেষ এই মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় নতুন ধাপ।এই মেলার মাধ্যমে সাধারণ জনগণকে আধুনিক ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সরকারি সেবা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে।
অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে একধরনের নেতিবাচক ধারণা ছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার সেই পুরোনো আমলাতান্ত্রিক জটিলতা ও নেতিবাচক অবস্থা পুরোপুরি বদলে ফেলতে চায়।
এ বছর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’ মেলায় সরাসরি নাগরিকদের অটোমেটেড সিস্টেম ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যাতে ঘরে বসেই সব সেবা পাওয়া যায়। একই সাথে ভূমি উন্নয়ন কর আদায়, রাজস্ব বৃদ্ধি এবং তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের সুনির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন