শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ১১:০৩ এএম

শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ

ছবি - সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।সোমবার (২০ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের যুক্তি তুলে ধরবেন।

এর আগে, টানা পাঁচ দিন রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে, যা গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শেষ হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় ৫৪ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে, যাদের মধ্যে ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামও রয়েছেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে সরাসরি গুলি করে হত্যার নির্দেশের অভিযোগ এনে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে।

মামলার মূল দুই আসামি পলাতক থাকায় এই বিচারে তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়নি।এদিকে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।