অক্টোবর ২, ২০২৬, ০৪:০৮ পিএম
রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ক্লাব কাপ ওপেন’ তায়কোয়ানডো প্রতিযোগিতা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ঢাকা মোহাম্মদপুর ক্লাবের উদ্যোগে এই ক্রীড়া আসরের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেশের ক্রীড়াঙ্গনে তরুণ মার্শাল আর্ট অ্যাথলেটদের জন্য এটি একটি বড় মিলনমেলা।
আয়োজকেরা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে আসা ৪০টি নিবন্ধিত ক্লাবের প্রায় ৭০০ জন প্রতিযোগী এ তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বিভিন্ন ওজন ও বয়স শ্রেণিতে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এসব খেলোয়াড়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসরের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এমপি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন