শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

বইনামা লেখক পুরস্কার পেলেন কারা? জানুন বিজয়ীদের নাম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০১:৪৯ পিএম

বইনামা লেখক পুরস্কার পেলেন কারা? জানুন বিজয়ীদের নাম

ছবি - সংগৃহীত

দেশের সাহিত্য জগতে নবীন লেখকদের  জোগাতে ‘বইনামা লেখক পুরস্কার ২০২৫’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বইনামা কর্তৃপক্ষ নয়টি বিভাগে নয়জন লেখকের নাম প্রকাশ করে। সহস্রাধিক পাণ্ডুলিপি থেকে যাচাই-বাছাই শেষে সেরাদের এই স্বীকৃতি প্রদান করা হয়।

গত আগস্ট মাসে নতুন লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করেছিল বইনামা। জমা পড়া হাজারেরও বেশি পাণ্ডুলিপি থেকে কয়েকটি ধাপে বিচার-বিশ্লেষণ শেষে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন: প্রবন্ধে ডা. মোজাম্মেল হক, কবিতায় সাব্বির আহমাদ, উপন্যাসে মনিকা পারভীন বর্ষা, গল্পে রাসেল রাজ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে হাবিবুল করিম, ক্যারিয়ার ও আত্মউন্নয়নে আবদুল্লাহ হামজা, ধর্মে মো. বিপ্লব হোসেন, কিশোর সাহিত্যে আহমাদ আব্দুল্লাহ উসামা এবং শিশু সাহিত্যে ইভা জান্নাত শহিদা।

বইনামার ব্যবস্থাপক রাশেদুল হাসান জানান, পাণ্ডুলিপি বাছাই প্রক্রিয়ায় দেশের স্বনামধন্য সাহিত্যিক, সম্পাদক ও লেখকগণ সহযোগিতা করেছেন। তিনি বলেন, “এতো এতো ভালো পাণ্ডুলিপি জমা পড়েছে যে সেরা নির্বাচন করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। বিজয়ীদের জন্য শুভকামনা এবং যারা এবার সফল হতে পারেননি, তাদের জন্যও ভালোবাসা রইল।”বিজয়ী লেখকদের পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশ করা হবে বলে বইনামা সূত্রে জানা গেছে।