শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

পরীক্ষার খাতায় শিক্ষককে ‍‍`আব্বু‍‍` সম্মোধন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১১:২৯ এএম

পরীক্ষার খাতায় শিক্ষককে ‍‍`আব্বু‍‍` সম্মোধন

নোয়াখালীর হাতিয়ায় এক সপ্তম শ্রেণির ছাত্রী তার পরীক্ষার খাতায় শিক্ষককে ‍‍`আব্বু‍‍` সম্মোধন করে নম্বর দেওয়ার আবেদন জানিয়েছে। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

খাতায় ছাত্রীটি লিখেছে, স্যার, সত্যি কথা বলতে আজকে শিখবো; কালকে শিখবো এরকম করে সময় চলে গেছে। কিছু শেখা হয়নি। তাই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারলাম না। বলছিলাম কী স্যার, আপনাকে আব্বু ডাকলাম। দয়া করে আমাকে কয়টা নাম্বার দিন। আব্বু, আব্বু, আব্বু ... আব্বু, আমাকে কয়টা নাম্বার দিন।

উত্তরপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সংশ্লিষ্ট শিক্ষক লিখেছেন, শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার উদ্দেশ্যেই এটি প্রকাশ করেছি। কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এই ঘটনায় স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের মৌলিক পড়া-লেখার দক্ষতা, পাঠদানের মান এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। তারা মনে করেন, শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে বিদ্যালয়, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান বলেন, কেবল একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা অবশ্যই উদ্বেগের। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।