মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ৭, ২০২৫, ০১:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী মহল্লা পাটুয়াপাড়া-এনায়েতপুর এলাকার সচেতন মহল্লাবাসী একটি এ্যাকশন প্লান তৈরির মাধ্যমে তাদের এলাকাকে ধুমপান ও মাদকমুক্ত এবং পরিচ্ছন্ন করতে ঐক্যবদ্ধ হয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. রফিক-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা বলেন।
"পাটুয়াপাড়া-এনায়েতপুর মহল্লার পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের মতো অভিভাবকদের সচেতন হতে হবে। আমার বিশ্বাস।
সকলের সহযোগিতায় আমরা এ্যাকশন প্লানের মাধ্যমে এলাকা থেকে মাদক, ধুমপান এবং মাদকের কেনা-বেচা প্রতিরোধ করতে সক্ষম হব।"সম্মানিত অতিথি হিসেবে দিনাজপুর কোতোয়ালী থানার এসআই (নিঃ) মো. সাদাকাত হোসেন এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, "মাদকসহ অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মহল্লার অভিভাবকরা আজ ঐক্যবদ্ধ হয়েছে—এটি একটি প্রশংসনীয় ব্যাপার। এ ধরনের উদ্যোগ প্রতিটি মহল্লায় মহল্লায় যদি হয়, তাহলে দিনাজপুর জেলাকে মাদকমুক্ত, অপরাধমুক্ত একটি জেলা হিসেবে আগামী প্রজন্মকে উপহার দিতে পারব। আপনার সাথে সবসময় পুলিশ-প্রশাসন থাকবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান সোহেল, সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, মিজানুর রহমান মিজান, প্রফেসর নুর-এ-আলম সিদ্দিক রনী, মুতুর্জা হাসান স্বর্ণ, মো. শাহজাহান, ওলিউর রহমান হিমু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অন্তরঙ্গ সংস্থার সাধারণ সম্পাদক এম.এম.এইচ কাদির।
সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
সভায় সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেগুলোকে ‘জিরো টলারেন্স’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো:
প্রকাশ্য ধুমপান ও মাদক সেবন/বিক্রি
বহিরাগতদের আগমনের উপর লক্ষ্য রাখা
এলাকায় সন্দেহভাজন আড্ডা
উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো
অশ্লীল ভাষায় ঝগড়া-দণ্ড এবং ইভটিজিং