মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব দিনাজপুর পৌর বিএনপি'র ৪নং ওয়ার্ড ও যুবদলের উদ্যোগে উত্তর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক এবং দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম মাসুদ।
তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান সাজু, জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মো. মনোয়ার হোসেন মনু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ শামিম এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলাম।এছাড়াও ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. হামির আলী, যুগ্ম সম্পাদক মো. জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক বাদশা আলী।
পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ মিয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য এবং উত্তর গোসাইপুর শাহী জামে মসজিদের খতিব ক্বারী মো. বাবর আলী। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।