সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ডিসিএফ ও নক্ষত্র যুব কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ৭, ২০২৬, ০৬:১৫ পিএম

দিনাজপুরে ডিসিএফ ও নক্ষত্র যুব কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর কমিউনিটি ফোরাম (DCF) এবং নক্ষত্র যুব কল্যাণ সংস্থা। সম্প্রতি দিনাজপুর শহরের একটি স্থানে এই দুই সংগঠনের যৌথ আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওনকুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি অত্যন্ত মহৎ উদ্যোগ।

সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর এমন কাজে আরও বেশি করে এগিয়ে আসা উচিত।দিনাজপুর কমিউনিটি ফোরামের প্রেসিডেন্ট আব্দুল জব্বার এবং নক্ষত্র যুব কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট পারুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কারিমুলের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শেষে আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।