জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৪ পিএম
বাংলাদেশ রেলওয়েকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে দিনাজপুরে এক ব্যতিক্রমী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষের আয়োজনে এই শুনানি সম্পন্ন হয়।
লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রকৌশলী মো. শিপনের সভাপতিত্বে শুনানিতে সাধারণ যাত্রী গণমাধ্যম কর্মী শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।
যাত্রীসেবার মান উন্নয়ন ট্রেনের সময়ানুবর্তিতা স্টেশন ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সমস্যা নিয়ে উপস্থিত জনতা সরাসরি তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।প্রধান অতিথি আবু হেনা মোস্তফা যাত্রীদের প্রতিটি সমস্যার কথা গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন রেলওয়েকে পরিবর্তন ও পরিমার্জিত করতে সাধারণ মানুষের মতামত অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিভাগীয় কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম সহকারী নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শেখ ফরিদ এবং স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এ.বি.এম জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন