জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৮ পিএম
দিনাজপুর সদরের মুরাদপুর দানাহারা মসজিদের উদ্যোগে ৫ম তাফসীরুল কোরআন মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি রাতে স্থানীয় এই মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মাশিমপুর হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলামের (ওস্তাদ) সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বগুড়া নাটাই পাড়া বাইতুল আকসা জামে মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত হাফেজ মাওলানা ক্বারী সালেহ আহমেদ এনাম।
অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা হিসেবে ৩ নং উপশহর কুয়েতি জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আবু রায়হান রহমানী এবং তৃতীয় বক্তা হিসেবে মুরাদপুর সরকারপাড়া জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী সাদিকুল ইসলাম আফাজী আলোচনা করেন।
পুরো মাহফিলটি পরিচালনা করেন মুরাদপুর পাঁচপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. ছালেহুর রহমান। গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন