আগস্ট ২৪, ২০২৬, ০৪:২১ পিএম
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাপ্পির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ জোহর পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন পাটুয়াপাড়া এক নম্বর মসজিদের ইমাম মো. রেজাউল ইসলাম।
জানাজা শেষে গোলাম মোস্তফা বাপ্পির মরদেহ লালবাগ গোরস্থানে নিয়ে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, দিনাজপুর জেলা জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম, সহসভাপতি ওয়ামিক আলভী তুহিনসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে আটটার দিকে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা বাপ্পি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন