রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জানুয়ারি মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণের তারিখ জানাল বিইআরসি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৬:১৫ পিএম

জানুয়ারি মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণের তারিখ জানাল বিইআরসি

জানুয়ারি মাসে এলপিজি (LPG) গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আগামী রোববার (৪ জানুয়ারি)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এই তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের ‘সৌদি সিপি’ (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে।

রোববার বিকেল ৩টায় এই নতুন নির্দেশনা ঘোষণা করবে কমিশন। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হবে।

এর আগে গত ২ ডিসেম্বর সবশেষ এলপিজি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন:

১২ কেজি সিলিন্ডার: ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।

অটোগ্যাস: প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাজারে সৌদি সিপির দাম ওঠানামার ওপর ভিত্তি করে প্রতি মাসেই বাংলাদেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সাধারণ মানুষ অপেক্ষায় আছেন নতুন বছরে গ্যাসের দাম কমার ঘোষণার জন্য।