নভেম্বর ৩০, ২০২৫, ১২:২৬ পিএম
মারা গেলেন শব্দের জাদুকর অস্কারজয়ী স্যার টম স্টপার্ড। ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নাট্যকার ও চিত্রনাট্যকার।
স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার কলম জন্ম দিয়েছিল যেসব অমর সৃষ্টির:
নাটক: ‘রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড’ এবং ‘দ্য রিয়েল থিং’।চিত্রনাট্য: অস্কারজয়ী ‘শেকসপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন