জুলাই ৪, ২০২৬, ০৫:২০ পিএম
চলতি বছরের মার্চ মাসে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে তিন মাসের মাথায় নতুন অধ্যায়ের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। জীবনের বিশেষ এই সময়ে দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর একসঙ্গে জানিয়েছেন এই তারকা।গতকাল ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে বেবিবাম্পসহ উপস্থিত হয়ে এই ঘোষণা দেন মৌসুমী।
অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত হয়ে মৌসুমী জানান, সবাইকে চমকে দেওয়ার জন্যই তারা এই সুযোগটি বেছে নিয়েছেন। জীবনের এই নতুন অধ্যায়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে পরিচয়ের বিষয়ে মৌসুমী বলেন, তাদের দীর্ঘ ১৪ বছরের পুরোনো বন্ধুত্ব। অনেক বিষয়ে মিল থাকার কারণে তারা নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত মার্চে মৌসুমী হামিদ জানিয়েছিলেন, আবু সাইয়িদ রানার সঙ্গে তার সংসার ভেঙে গেছে এবং বছরের শুরুর দিকেই তারা আলাদা হয়েছেন। অতীত ভুলে এবার নতুন করে সংসার গুছিয়ে নিয়েছেন তিনি। দীর্ঘদিন বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়ান সজীব ও মৌসুমী, যা পরবর্তীতে পরিণয়ে রূপ নেয়।মৌসুমী হামিদ যে মা হতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোবিজে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে নিজেই সামনে এসে বিষয়টি খোলাসা করলেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন