নভেম্বর ৫, ২০২৫, ০৪:৫৮ পিএম
বলিউড তারকা শাহরুখ খান সম্প্রতি ৬০ বছর পূর্ণ করেছেন এবং জন্মদিনে বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছার জোয়ারে ভেসেছিলেন। এই শুভেচ্ছার উত্তরে কিং খান তার স্বভাবসুলভ রসিক ও মিষ্টি ভঙ্গিতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এই শুভেচ্ছার আদানপ্রদানের মাঝে তিনি নিজের মেয়ে সুহানা খানের একটি বার্তায় এসে মেয়েকে ভালোবাসার মোড়কে বাবার শাসন উপহার দেন।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, শাহরুখ খানের জন্মদিনে সুহানা খান বাবাকে শুভেচ্ছা জানাতে দুটি বড় কফির কাপ পাশাপাশি রেখে ছবি তুলে পোস্ট করেন। একটি কাপে লেখা ছিল ‘কিং’ অর্থাৎ রাজা এবং অন্যটিতে লেখা ছিল ‘রাজার রাজকন্যা’। এই মিষ্টি শুভেষ্টার উত্তরে শাহরুখ খান মেয়েকে উদ্দেশ্য করে বলেন, ধন্যবাদ, কিন্তু ব্ল্যাক কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনো ছোটই আছো। বাবার এই রসিক মন্তব্যটি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
শাহরুখ খান তার মেয়ে সুহানাকে ভীষণ আদর যত্নে বড় করেছেন এবং তিনি সবসময়ই তার নয়নের মণি হিসেবে পরিচিত। উল্লেখ্য, ২০২৬ সালে সুহানা খান তার বাবা শাহরুখের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন। সুহানা ‘কিং’ নামক একটি ছবিতে বাবার সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।
শাহরুখ খান মেয়ে হিসেবে সুহানাকে স্নেহ করলেও, বাবা হিসেবে কোনো কিছুতে মানা করলে তা কন্যার অবশ্যই পালনীয় বলে মনে করা হয়। অতীতে অমিতাভ বচ্চন একবার জানিয়েছিলেন যে, সুহানা তার বাবার সব কথা শুনলেও শাহরুখ নিজে কোনো কিছু মানা করলে তা ফেলে দেওয়ার সাহস কন্যার নেই। বাবার প্রতি কন্যার এই শ্রদ্ধা ও আনুগত্যের বিষয়টি আবারও শাহরুখ খানের সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে প্রকাশ্যে এলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন