সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:১৭ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে স্নিগ্ধ ও আবেদনময়ী রূপের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দি হয়ে তিনি ক্যাপশনে লিখেছেন ভালোবাসার ছোঁয়ায় বেগুনির কথা।
বয়সকে হার মানিয়ে রূপের দ্যুতি ছড়ালেন এই অভিনেত্রী। প্রকাশিত ছবিতে দেখা যায়, চমৎকার বেগুনি রঙের পোশাকে নিজেকে মেলে ধরেছেন তিনি। ছবির সঙ্গে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে জয়া লিখেছেন, "পার্পল, উইথ আ হিন্ট অব লাভ" যার অর্থ ভালোবাসার মৃদু ছোঁয়ায় বেগুনি। প্রকাশের পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রশংসাসূচক মন্তব্যে ভরে ওঠে পোস্টের মন্তব্যের ঘর।
অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন সচেতনতার কারণে বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনয়শিল্পী। নিয়মিত বিরতিতেই নতুন ফটোশুটের মাধ্যমে নিজের ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন