সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:৩৫ এএম

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে তান শ্রী মোখজানি মাহাথির। মালয়েশিয়ার দীর্ঘতম মেয়াদী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন তিনি। পেশাগত জীবনে তুন ড. সিতি হাসমাহ একজন চিকিৎসক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশের চিকিৎসা খাতে তার অবদান স্মরণীয়।

মালয়েশিয়ার সংসদে একটি টাউনহল অধিবেশন চলাকালে সাবেক ফার্স্টলেডির প্রয়াণের খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে মরহুমার সম্মানে সংসদ অধিবেশনস্থলে সংক্ষিপ্ত বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।