সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:২৮ এএম

বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের কয়েকটি অঞ্চলে আজ সোমবার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের বেশিরভাগ সময়জুড়ে আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরেছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ তাপমাত্রা দিনের ভাগে প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।