আগস্ট ১৭, ২০২৫, ১১:১৭ পিএম
ভ্রমণকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন, তাদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশের বেশি ছাড়ের বিশেষ ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই অফারটি পেতে যাত্রীদের অবশ্যই ১৭ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে টিকিট কাটতে হবে।
সৌদিয়া জানিয়েছে, এই সময়ের মধ্যে তাদের আন্তর্জাতিক রুটে যাওয়া এবং আসার উভয় টিকেটেই এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রেও এই ছাড় পাওয়া যাবে। অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এই অফারটি তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে টিকিট কেটে নেওয়া যাবে। সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো, যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন, তারা সৌদির ডিজিটাল স্টপওভার ভিসার সুবিধা নিতে পারবেন। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন, যা তাদের ওমরাহ পালন বা দেশ ঘুরে দেখার সুযোগ করে দেবে।
বর্তমানে সৌদিয়া চারটি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। তাদের বহরে রয়েছে ১৪৯টি বিমান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন