মে ১৮, ২০২৬, ১১:৫০ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি নতুন এক ট্রেন্ডিং সংলাপ নিয়ে মেতেছেন নেটিজেনরা। ফেসবুকের নিউজফিড খুললেই ক্যাপশন কিংবা কমেন্ট বক্সে এখন একটি কথাই বারবার দেখা যাচ্ছে, আর তা হলো ‘রাগ করলা?’। হঠাৎ করেই এই সংলাপটি ভার্চুয়াল দুনিয়ায় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে।
এই ভাইরাল ট্রেন্ডের শুরু মূলত একটি ফেসবুক ভিডিও থেকে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত এক রাস্তায় কাঁধে ঝোলা নেওয়া এক গণক সুঠাম দেহের এক ব্যক্তির হাত দেখছেন।
সনাতন পদ্ধতিতে হাত দেখে ওই ব্যক্তির ভাগ্য বদলানোর নানা উপায় বাতলে দেওয়ার সময় গণকটি কথার মাঝেমাঝেই জিজ্ঞেস করছিলেন, ‘রাগ করলা?’। ওই গণকের কথা বলার বিশেষ ভঙ্গি এবং আত্মবিশ্বাস মানুষকে দারুণভাবে বিনোদিত করেছে।
বর্তমানে এই সংলাপটিকে ঘিরে নেটিজেনরা সমসাময়িক বিভিন্ন পরিস্থিতি নিয়ে হাস্যরস ও স্যাটায়ার তৈরি করছেন। অনেকে নিজের অফিসের বস কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্বভাবের সঙ্গে এই গণকের প্রতিচ্ছবি মেলাচ্ছেন এবং কন্টেন্টটি দেদারসে শেয়ার করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন