রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

মুফতি নাসরুল্লাহর শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন শায়খ আহমাদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৯:২৬ পিএম

মুফতি নাসরুল্লাহর শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি নিহত নাসরুল্লাহর তিন এতিম সন্তানের ভবিষ্যতের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শায়খ আহমাদুল্লাহ নিজেই।

প্রকাশিত বার্তায় শায়খ আহমাদুল্লাহ জানান, সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে তারা উপস্থিত হয়েছিলেন। একই সঙ্গে তার তিন এতিম সন্তানের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার একটি চেক স্বজনদের হাতে তুলে দেন।

নিহত ব্যক্তির রুহের মাগফিরাত ও পরিবারের জন্য দোয়া করে শায়খ আহমাদুল্লাহ লেখেন, মহান আল্লাহ যেন এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।