আগস্ট ১৯, ২০২৬, ০২:৪০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয়েছে। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। একনেকের এই সভায় অনুমোদনের জন্য মোট ১১টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে।
পরিকল্পনা কমিশন প্রাঙ্গণ। বৈঠকে স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানিসম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনী প্রস্তাবও বিবেচনায় রাখা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের এসব প্রকল্পের বাস্তবায়ন ও অর্থায়ন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা চলছে।
সভা শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে বৈঠকের বিস্তারিত ফলাফল জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখান থেকে অনুমোদিত প্রকল্পগুলোর সুনির্দিষ্ট বিবরণ গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন