মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

জাতীয় ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৮:২৭ পিএম

পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) তথা মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। আজ মঙ্গলবার পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামারুম মুনিরা পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় এআইজি হিসেবে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। এই বিভাগের মাধ্যমে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ পুলিশের বিভিন্ন নিয়মিত কার্যক্রম পরিচালনা, সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, গণমাধ্যমে সঠিক তথ্য সরবরাহ এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।