সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:১৩ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের মাঠে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহার নিশানাভেদে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে পয়েন্ট উদ্ধার করেছে দলটি। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে টানা দুই হারের পর এই ড্র নিয়ে মাঠ ছাড়ল মাইকেল ক্যারিকের দল।
ম্যাচে বল ক্লিয়ার করতে গিয়ে রক্ষণের গুরুতর দুর্বলতায় ফুলহ্যামকে গোল উপহার দেয় সফরকারীরা। এতে টানা তিন ম্যাচ জয়হীন থাকার হতাশা নিয়ে লিগ টেবিলের নিচের অর্ধে অবস্থান করছে তারা।তবে আত্মঘাতী ওই গোলের পুরো দায় একা মার্তিনেজের ওপর বর্তায় না। ফুলহ্যামের ক্যালভিন বাসির শট গোলরক্ষক সেনে লামেন্স চাইলে হাত দিয়ে আটকাতে পারতেন। তা না করে তিনি ঊরু দিয়ে বল ঠেকানোর চেষ্টা চালান, যার ফলে বল চলে যায় সেখানে থাকা মার্তিনেজের কাছে। এরপর মার্তিনেজের ভুল ব্যাকপাস প্রতিহত করতে গিয়ে গোলরক্ষকের তৎপরতাও ছিল ভীষণ এলোমেলো।
প্রথমার্ধে ফুলহ্যামকে এগিয়ে দেওয়া ওই আক্রমণের শুরুতে কুনহারও ভুল ছিল। মাঝমাঠে বলের দখল নিতে গিয়ে কুনহা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ক্যালভিন বাসি ফাঁকা জায়গা পেয়ে বল একাই টেনে নিয়ে যান বক্সে। সেই ক্ষতে প্রলেপ দিয়ে ম্যাচের ৮৯তম মিনিটে জোরালো শট নেন কুনহা। তার নেওয়া শট ফুলহ্যামের ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে সরাসরি জালে প্রবেশ করে।ই ড্রয়ের পর চলতি মৌসুমে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার ১২তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন