জুলাই ১৪, ২০২৬, ০১:৪৪ পিএম
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই সার্কুলেশন আজ দুপুর থেকে রাতের মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি সুষ্পষ্ট লঘুচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে আজ বিকেল বা রাত থেকেই গভীর বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হয়ে উঠতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও সাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।এমন পরিস্থিতিতে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে এ সময় দফায় দফায় দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হতে পারে এবং ১৭ জুলাই থেকে দেশের ভেতরে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং লঘুচাপ ও পরবর্তী বৃষ্টিপাত নিয়ে শীঘ্রই বিস্তারিত আপডেট জানানো হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন