শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:১২ এএম

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছবি: Ai

দুপুরের মধ্যে দেশের আটটি জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর দিয়ে এই প্রতিকূল আবহাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাসে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।