আগস্ট ৩১, ২০২৬, ১২:৪০ পিএম
কলকাতার সিনেমায় একসময়ে জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন দেব ও শুভশ্রী। পর্দার বাইরে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও অতীতে নানা আলোচনা হয়েছে। সময়ের সঙ্গে সেই অধ্যায় অতীত হলেও তাদের মধ্যকার পেশাদার বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এখনও অটুট রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে পুরোনো সেই সম্পর্কের কথা নতুন করে সামনে এনেছেন শুভশ্রী।
দেবকে নিয়ে শুভশ্রীর এই মন্তব্যে নতুন জল্পনা তৈরি হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বরের রাতের একটি ঘটনার কথা শেয়ার করে শুভশ্রী জানান, রাজ চক্রবর্তীর সঙ্গে বিদেশে ছুটি কাটানোর সময় তিনি দেবের একটি মিসড কল পান। তিনি বুঝতে পেরেছিলেন, ফোন করার কারণ যাই হোক না কেন, দেবের পাশে তাকে দাঁড়াতেই হবে। এমনকি ছবির স্ক্রিপ্ট, পরিচালক বা বিষয়বস্তু কী—তা না জেনেই দেবের একটিমাত্র ফোন কলে নতুন ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
নতুন এই সিনেমাটির নাম সাময়িকভাবে `দেশু৭` বলা হয়েছে এবং ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবে দেবের কাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন শুভশ্রী। একসঙ্গে কর্মজীবন শুরু করা এই দুই তারকাকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। পুরোনো জুটির এই নতুন রসায়ন দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন