জাহিদ হাসান
অক্টোবর ১০, ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় কাহারোল উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সেবাগ্রহীতাদের সুবিধার কথা বিবেচনা করে এই অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।
স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী। এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন।