রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৫৩ এএম

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন নির্ধারিত মূল্য কার্যকর হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে স্বর্ণের দাম সমন্বয় করে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাসের কারণে এই দাম কমানো হয়েছে বলে বাজুস জানিয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আজ দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়। অন্যান্য ক্যারেটের স্বর্ণের ক্ষেত্রেও দাম কমানো হয়েছে।

বিভিন্ন ক্যারেটের স্বর্ণের বর্তমান বিক্রয়মূল্য (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা

২১ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা

তবে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। বাজুস জানিয়েছে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির এই হার কিছুটা ভিন্ন হতে পারে।এর আগে বুধবার (১৯ নভেম্বর) বাজুস ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যা ২০ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।