রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

জাবি উপাচার্য অধ্যাপক নূরুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৩:২৬ পিএম

জাবি উপাচার্য অধ্যাপক নূরুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশাল প্রতিনিধি দল এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।

প্রশাসনিক ও একাডেমিক শীর্ষ কর্তাদের মধ্যে আরও অংশ নেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শরিফুল হুদা রিপন এবং তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামিমা সুলতানা।

শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানসুর, অধ্যাপক তারেক চৌধুরী এবং অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া শ্রদ্ধা নিবেদনের সময় বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রমে অংশ নেন।