বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১২:২১ পিএম

সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে ইরান

ছবি: সংগৃহীত

ভবিষ্যতে যেকোনো ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর নতুন তালিকা হালনাগাদ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা রাখা হবে না। অর্থাৎ, যেকোনো হুমকির জবাবে প্রয়োজন অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি জানিয়েছেন, হালনাগাদ করা সামরিক লক্ষ্যবস্তুর তালিকায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের নির্দেশনার প্রতিফলন ঘটেছে।

খামেনেইয়ের নির্দেশনা অনুযায়ী, যেকোনো ধরনের হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি রাখতে হবে।

হায়দারি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার কাজ সম্পন্ন হয়েছে। এটি সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কমান্ডারদের কাছে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে এবং তা সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কমান্ডারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

ভবিষ্যতে নতুন করে কোনো সামরিক সংঘাত শুরু হলে ইরানের প্রতিক্রিয়া অত্যন্ত কঠোর হবে বলেও সতর্ক করেছেন এই সামরিক কর্মকর্তা। হায়দারির মতে, ভবিষ্যতে সংঘাত দেখা দিলে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিক্রিয়া শত্রুপক্ষের জন্য সত্যি পঙ্গু করে দেওয়ার মতো হবে।

তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে সম্ভাব্য সামরিক সংঘাত মোকাবিলায় ইরানের প্রস্তুতি এবং যেকোনো হামলার জবাবে কঠোর অবস্থান নেওয়ার বার্তা সামনে এসেছে বলে আল জাজিরা জানিয়েছে।