সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
ক্যাম্পাস নাশকতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ১০:১৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বা জবির দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

আটক ব্যক্তি হলেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ। প্রাথমিকভাবে জানা গেছে যে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান তারা। পরে দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ধোঁয়া দেখতে পান। সেখানে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে অন্য কাউকে দেখা যায়নি বলে জানান তারা।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। তখন আমরা ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে। সন্দেহভাজন একজনকে আটকের বিষয়ে প্রক্টর আরও বলেন, শাখা ছাত্রদল একজনকে আটক করেছে। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।