বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ১০:১৯ এএম

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (৭ জানুয়ারি) থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

বাজুস স্পষ্ট করেছে যে, এই মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। এটি চলতি বছরে স্বর্ণের দামের তৃতীয় সমন্বয়। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৫ হাজার ৯২৫ টাকা। গত ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যার ধারা নতুন বছরেও অব্যাহত রয়েছে।