রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ১০:২৪ এএম

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত?

দেশের বাজারে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হচ্ছে। অতীতের সব রেকর্ড ভেঙে বর্তমানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায় বিক্রি হবে। সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধির এই সিদ্ধান্ত জানায়। 

মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

 নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস আরও স্পষ্ট করেছে।

এই নির্ধারিত মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে অলংকার কিনতে হবে। স্বর্ণের পাশাপাশি আজ থেকে রূপার দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ভরিতে ২৯১ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম এখন ৬ হাজার ২৪০ টাকা। 

উল্লেখ্য যে, ২০২৬ সালের প্রথম বিশ দিনেই স্বর্ণের দাম মোট ৮ বার সমন্বয় করা হলো, যার মধ্যে ৬ বারই ছিল মূল্যবৃদ্ধি। গত ২০২৫ সালেও স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল যা বাজার অস্থিরতার একটি প্রতিফলন। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় জোগানের ঘাটতির কারণে বিয়ের এই ভরা মৌসুমে স্বর্ণের এমন লাগামহীন দাম সাধারণ ক্রেতাদের মধ্যে কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।