ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:২১ পিএম
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় কিস্তির বিশাল সাফল্যের মধ্যেই এলো নতুন সুখবর। সিরিজটির মূল অভিনেতা মনোজ বাজপেয়ী নিশ্চিত করেছেন যে, আসছে চতুর্থ সিজন। এই খবর বিশ্বজুড়ে সিরিজের কোটি কোটি ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।
২০২৫ সালে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজে পরিণত হয়েছে। চার বছরের দীর্ঘ বিরতির পরও দর্শকদের উত্তেজনা এতটুকু কমেনি; প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়।
এ বিষয়ে সিরিজটির নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি কে বলেন, দীর্ঘ বিরতির পরও দর্শক যে এত ভালোবাসা দিয়েছেন, তা তাদের জন্য বড় অনুপ্রেরণা।
অন্যদিকে, মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন ৩-এর যেখানে গল্প থেমে ছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। এই সিজনেও সরকারি গোয়েন্দা সংস্থা টাস্ক ফোর্সের প্রধান চরিত্র শ্রিকান্ত তিওয়ারিকে দেখা যাবে আরেকটি নতুন ও ঝুঁকিপূর্ণ মিশনে।
শোনা যাচ্ছে, এবার গল্পের প্রধান পটভূমি হতে পারে ভারতের পশ্চিমাঞ্চল। আগের সিজনগুলোর মতোই এই সিজনেও ফিরছেন শরিব হাশমি, প্রিয়ামণিসহ মূল অভিনেতারা। বিনোদন জগতের এই সিরিজটি কেবল ভারতেই নয়, সারাদেশের দর্শকের কাছেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন