অক্টোবর ১০, ২০২৬, ০৩:৪৪ পিএম
পবিত্র ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করার পর কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।
শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওতে তাকে কালো বোরখা পরিহিত অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুরো অনুভূতিটিকে জীবনের অনন্য এক মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন এই তারকা।
ধর্মীয় এই সফরকে জীবনের সবচেয়ে প্রশান্তিময় অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।
এদিকে পোস্টটির মন্তব্যের ঘরে ভক্ত ও অনুসারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। কোনো ধরনের নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়ে কেয়া পায়েল লিখেছেন, কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন