রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাবা’র ট্রেলারে ঝড় তুললেন মেহজাবীন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:১৩ পিএম

সাবা’র ট্রেলারে ঝড় তুললেন মেহজাবীন

ছবি - সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার প্রথম চলচ্চিত্র 'সাবা' দিয়ে বড়পর্দায় সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।

'সাবা' সিনেমাটি টরন্টো, বুসান, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের রেড সি উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। এবার সিনেমাটি দেশের দর্শকদের সামনে আসছে।আগামী ২৬ অক্টোবর 'সাবা' দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই উপলক্ষে সিনেমাটির দেড় মিনিটের ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্রেলারে এক মাকে ঘিরে একটি মেয়ের করুণ সংগ্রামের বাস্তবতা তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা। ট্রেলারে মা-মেয়ের আবেগঘন সম্পর্কটি ফুটে উঠেছে, যা দর্শকদের মধ্যে গভীর কৌতূহল সৃষ্টি করেছে।

মেহজাবীন তার দর্শকদের উদ্দেশ্যে বলেন, "এই যাত্রায় হেঁটে যান, প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন—মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য।" তিনি দর্শকদের তার মাকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান।