রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৭:০৩ পিএম

সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি নাটকে নিয়মিত অভিনয় করলেও বড় পর্দায় তাকে খুব বেশি দেখা যায়নি। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়েছিল। এরপর ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে এরপর গত পাঁচ বছরে আর কোনো নতুন সিনেমায় দেখা মেলেনি এই অভিনেত্রীর।

তানিয়া বৃষ্টি বরাবরই দাবি করে এসেছেন, ভালো গল্প ও পছন্দমতো চরিত্র পাননি বলেই তিনি সিনেমায় হাজির হননি। অবশেষে তার সেই অপেক্ষার অবসান ঘটেছে। দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি।জানা গেছে, রায়হান খান পরিচালিত নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

নির্মাতা রায়হান খান জানান, ‘ট্রাইব্যুনাল’ একটি অসাধারণ গল্পের সিনেমা। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটি মূলত একটি কোর্টরুম ড্রামা, তবে এতে ক্রাইম থ্রিলারের স্বাদও পাবেন দর্শকরা। সিনেমাটির গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে নানা প্রশ্ন তুলবে।সিনেমাটিতে তানিয়া বৃষ্টি ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, আদর আজাদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহানসহ অনেকেই।