রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৪:০২ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ছবি - সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।গত ১৫ মার্চ থেকে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৩টি শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০টি শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩ জন। এই সময়ের মধ্যে ৯০৭টি শিশু নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৯টি শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে। এদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৫৫ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৫২ হাজার ৫০ জন রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে বলে জানানো হয়েছে।