নভেম্বর ১২, ২০২৫, ১০:৫৫ এএম
অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনার শেষ নেই। বিশেষ করে ২০২৬ সালে বাজারে আসতে যাওয়া iphone 18 pro max এবং ১৮ প্রো সিরিজের ডিজাইন নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
জনপ্রিয় লিক সোর্স ‘ইনস্ট্যান্ট ডিজিটাল’-এর দাবি অনুযায়ী, আইফোন ১৮ প্রো সিরিজের পেছনের অংশে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, যা বর্তমান মডেলের ‘টু-টোন’ বা দ্বৈত রঙের আবহ দূর করবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে (Weibo) এক পোস্টে জানানো হয়, অ্যাপল তাদের পরবর্তী প্রো মডেলগুলোর পেছনের গ্লাসের জন্য নতুন একটি প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহার করবে।
বর্তমানে আইফোন ১৭ প্রো সিরিজে অ্যালুমিনিয়াম কেসিং এবং গ্লাস কাটআউটের সমন্বয় থাকলেও, দুটি উপাদানের মধ্যে দৃশ্যমান পার্থক্য বা 'টু-টোন' এফেক্ট রয়ে গেছে। লিক অনুযায়ী, আইফোন ১৮ প্রো সিরিজে এই পার্থক্য কমিয়ে এনে একটি 'ইউনিফর্ম' বা সম্পূর্ণ মসৃণ লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা ফোনটিকে আগের ডিজাইনের চেয়ে আরও প্রিমিয়াম দেখাবে।
শুধু গ্লাস প্রসেসিং নয়, iphone 18 pro max এবং প্রো মডেলের রঙের ক্ষেত্রেও নতুন চমকের আভাস পাওয়া গেছে। গত ৪ নভেম্বরের এক লিকে বলা হয়েছে, অ্যাপল কফি, বেগুনি (Purple) এবং বারগান্ডি (Burgundy) রঙের ভেরিয়েন্ট পরীক্ষা-নিরীক্ষা করছে। এছাড়া, পেছনের গ্লাসে সামান্য স্বচ্ছতা বা 'স্লাইটলি ট্রান্সপারেন্ট' ফিনিশ থাকার গুজবও শোনা যাচ্ছে।ইনস্ট্যান্ট ডিজিটাল এর আগে আইফোন ১৫-এর ফ্রস্টেড গ্লাস এবং ক্যামেরা কন্ট্রোল বাটন নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল, তাই প্রযুক্তি বিশ্লেষকরা এই লিকটিকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন