সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৪৮ এএম
দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কেমিক্যাল টেকনিক্যাল/ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং ই-মেইল ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এটি একটি পূর্ণকালীন চাকরি এবং কর্মস্থল হবে নারায়ণগঞ্জে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, তবে বয়সসীমা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন