নভেম্বর ১৪, ২০২৫, ০৭:৪০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় একই প্রতিষ্ঠানের অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।
আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে আদালত এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ায় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন অভিযুক্ত অধ্যাপককে আদালতে হাজির করেন।
পরে মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য বিচারকের কাছে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় শিক্ষকের পক্ষে জামিন চেয়ে জোর শুনানি করেন। তবে প্রসিকিউশন বিভাগ জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করে অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় অভিযুক্ত ওই শিক্ষকের বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় মিরপুর মডেল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যৌন হয়রনির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্র বাদী হয়ে রাতেই তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী মহলে নানা আলোচনা চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন