নভেম্বর ৩০, ২০২৬, ০১:৫২ এএম
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ মো. জিহাদ মোল্লা (২৯)-কে গ্রেফতার করেছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মীরহাজিরবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জিহাদ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫১ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন