মার্চ ২৪, ২০২৬, ০৮:৪৮ পিএম
দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদ হাসান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস।সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য। সরকারি হাসপাতালগুলোতে যক্ষ্মার বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ রয়েছে।
অন্যান্যদের মধ্যে আইসিডিডিআরবি’র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট নরেন মূর্মু, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার প্রদীপ কুমার রায় এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অফিসার (টিবি-লেপ্রসি) নাহিদ মাহবুব সভায় বক্তব্য প্রদান করেন। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন