অলিউর রহমান মিরাজ
জানুয়ারি ১, ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
হাড়কাঁপানো শীতে দিনাজপুরের নবাবগঞ্জে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নবাবগঞ্জ এতিমখানা মাদ্রাসায় উপস্থিত হয়ে শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও স্বস্তি দেখা যায়। কম্বল বিতরণকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাজমুল হুদা।
বিতরণ শেষে ইউএনও জিল্লুর রহমান বলেন, শীত মৌসুমে যেন কোনো অসহায় মানুষ, বিশেষ করে এতিম শিশুরা কষ্টে না থাকে, সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থাকব।”
মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের এই দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তীব্র শীতে এতিম শিশুদের জন্য এই কম্বলগুলো অত্যন্ত প্রয়োজন ছিল। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।