রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৯, ২০২৬, ০২:৫২ পিএম

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী প্রধান ও দিনাজপুর উইমেন চেম্বারের পরিচালক মোছা. জান্নাতুস সাফা শাহিনুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন কণ্ঠস্বর এবং দিনাজপুরের গর্ব। দেশের ক্রান্তিলগ্নে তাঁর রাজনৈতিক অবদান ও ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।