রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যবসায়ীদের সঙ্গে ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বৈঠক

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:১১ পিএম

ব্যবসায়ীদের সঙ্গে ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বৈঠক

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের বাহক সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে মতবিনিময় করেছেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। সভায় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাণিজিবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মো. শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মো. জর্জিস আনাম, মো. মোকাররম হোসেন, আলহাজ্ব সৈয়দ সগির আহম্মেদ, মানবেন্দ্র দাস মনোজ, মো. রুবেল ইসলাম, মো. মোস্তফা কামাল মিলন, মো. রাহবার কবির পিয়াল, মঞ্জুর মুর্শেদ সুমন ও মো. শামীম কবির অপু।

এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চেম্বারের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সুবল ঘোষ, রজত বসাক, গণেশ চৌধুরী, মানিক কুমার গুপ্ত প্রমুখ।এ সময় দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, চেম্বারের সদস্যবৃন্দ, এমপি প্রার্থীর সফরসঙ্গী এবং শহরের গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।