মে ১৯, ২০২৬, ০৯:৪৭ পিএম
দিনাজপুরের কাহারোলে চলতি অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ মে ২৬) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে দিনাজপুরের কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো: মোস্তাফিজুর রহমান, দিনাজপুর অঞ্চলের পার্টনার কংগ্রেসের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ খুরশিদ হাসান। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন